একতা ডেস্কঃ বাংলাদেশের দরিদ্র খামারিদের জন্য উন্নত জাতের শাহী ওয়াল গাভীর পাশাপাশি ভেড়া ও ছাগল দিতে আমরা প্রস্তুত। এতে বাংলাদেশের খামারিদের জীবনমান সমৃদ্ধ হবে। ৫ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রান্তিক খামারীদের এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের চলিকাশক্তি সাধারণ জনগণ।
এদেশের জনগণেরা যে সমস্যায় ভোগেন ঠিক পাকিস্তানের নাগরিকরাও একই সমস্যা ভোগ করেন। বর্তমানে পাকিস্তান মাংস ও দুধ উৎপাদনে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের হতদরিদ্র খামারিদের জন্য পাকিস্তান উন্নত জাতের গবাদি পশু দিতে প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রস্তাবনা দেওয়া হবে। প্রাণী সম্পদ উপদেষ্টার দপ্তর থেকে একটি প্রস্তাবনা ইসলামাবাদে পাঠানো হলে বাংলাদেশের জনগণের জন্য উন্নত জাতের গবাদিপশু দ্রুত পাঠানো সম্ভব হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

Leave a Reply