1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

ধানমন্ডি-৩২ এর দিকে বিপ্লবী ছাত্র-জনতার বুলডোজার মিছিলের আহ্বান

  • বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ গননা করুন

একতা ডেস্কঃ দিল্লীতে বসে বাংলাদেশের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার উদ্দেশ্য শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে আজ রাতে শহরে ‘মার্চ টু ধানমন্ডি বত্রিশ’ কর্মসূচি পালিত হতে যাচ্ছে। মিছিলটি আজ রাত ৫ ফেব্রুয়ারি ৮টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি বত্রিশ অভিমুখে যাত্রা করার কথা রয়েছে। সর্বস্তরের জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ নানা রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষেরা। নেতা হাসনাত আব্দুল্লাহ এর সঙ্গে একাত্বতা প্রকাশ করে তার ফেসবুক স্ট্যাটাসে বলেনঃ “আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে”
দেশে নৃশংসতম গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে আপামর ছাত্র-জনতা। দিল্লিতে বসে তার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগ আজ ৫ ফেব্রুয়ারি, বুধবার রাত ৯টায় রাজধানীর ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিলের ডাক দেওয়া হয়েছে। গণহত্যাকারী হাসিনার ভাষণ দেয়ার ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ হাজার হাজার নেটিজেনকে বুলডোজার মিছিলের ডাক দিতে দেখা গেছে।
ইতোমধ্যে বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য আজ ধানমন্ডি ৩২ নিয়ে তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেছেন। বাংলাদেশ সময় বিকাল ৪ টা ৫ এ পোস্টে পিনাকী বলেন, কাডাল রানী লাইভে যাবে যখন তখন সবাই যান ৩২ নাম্বারে। বাকী কাম সাইরা আইসেন এইবার। লাখে লাখে মানুষের কথা উল্লেখ করে পিনাকী আরো বলেন, লাখে লাখে মানুষ আসেন ধানমন্ডি ৩২ নাম্বারে। আওয়াজ তোলেন থাকবে না, ৩২ নাম্বার থাকবে না।
ছাত্রজনতা ধানমন্ডি ৩২ এর বুলডোজার মিছিলের ডাক দিয়েছে। এখন দেখার বিষয় ছাত্রজনতার সেই বুলডোজার মিছিল পিনাকীর কথার সাথেই বাস্তবে মিলে যাচ্ছে কিনা তা এখন দেখার বিষয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews