1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

৬৯ হাজার রোহিঙ্গা ফেরত পাঠাবে না সৌদি

  • বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ গননা করুন

একতা ডেস্কঃ সৌদিতে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের অনুরোধ জানিয়েছে দেশটি। তবে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই। গতকাল বুধবার ঢাকার সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান।

জানতে চাইলে সৌদি রাষ্ট্রদূত বলেন, এটি খুব স্পর্শকাতর একটি বিষয়। তারা বাংলাদেশি পাসপোর্টধারী। তাদের পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছি। আমরা তাদের ফেরত পাঠাব না। শুধু আইনি প্রক্রিয়ার জন্য পাসপোর্ট নবায়নের অনুরোধ জানিয়েছি।

১৯৭৭ সালে সৌদি বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজ মানবিক বিবেচনায় ৬৯ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেন। শুরু থেকেই তাদের বাংলাদেশে থাকা বাস্তুচ্যুত নাগরিক হিসেবে চিহ্নিত করে আসছে সৌদি সরকার। পরবর্তী সময়ে তারা বিভিন্ন উপায়ে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করেছেন এবং অনেকেই বাংলাদেশ সফরও করেছেন। সৌদি সরকার বাংলাদেশকে এমন বহু তথ্য-প্রমাণও দিয়েছে। তবে ওই রোহিঙ্গারা কীভাবে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন, সে বিষয়ে এখনও কোনো তদন্ত হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews