1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো

  • বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ গননা করুন
ঢাকা শহরের ধানমন্ডি ৩২ নম্বর রোডে শেখ মজিবুর রহমানের বাড়ি।
ঢাকা শহরের ধানমন্ডি ৩২ নম্বর রোডে শেখ মজিবুর রহমানের বাড়ি।

একতা ডেস্কঃ ঢাকা শহরের ধানমন্ডি ৩২ নম্বর রোডে শেখ মজিবুর রহমানের বাড়ি, জাদুঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল রাত ৮টা থেকে শুরু হওয়া ভাঙচুর কার্যক্রমের একপর্যায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ধানমন্ডিতে বাসভবন সুধা সদনও ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার সন্ধ্যার পর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে সকালে আবারও শুরু হয়। রাতে অর্ধেক ভেঙে দেওয়া বাড়িটির বাকি অর্ধেকও গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে।

জুলাই রেভল্যুশনারি এলায়েন্স এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ৩২’-এর ডাকে বুধবার সন্ধ্যা ৭টা থেকেই ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জমায়েত হতে থাকে ছাত্র-জনতা। ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি। আর সন্ধ্যা ৭টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’ সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল আসতে থাকে। রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় ৩২ নম্বর সড়কসহ এর আশপাশের এলাকা। ‘দিল্লি না ঢাকা’… ঢাকা, ঢাকা এই স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। তবে আশপাশে আগে থেকেই সতর্ক অবস্থান নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল অসহায়ের মতো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews