1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

দেশের মানুষ আলেম-ওলামাদের ক্ষমতায় দেখতে চায় বললেন হিন্দু মহাজোটের মহাসচিব

  • বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ গননা করুন
বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

একতা ডেস্কঃ বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক দৃঢ়তার সাথে বলেছেন, এখন থেকে ২০০ বছর আগে, এই বাংলার মনের কথা বলেছিলেন কুসুম কুমারী দাস। ২০০ বছর পরে, বাংলার যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে জামায়াতে ইসলাম। যে কাজ অন্যেরা কেউ করে নাই, সেই কাজ আজকে জামায়াতে ইসলামী করেছে। আজকে শহীদের যে স্মৃতি, সেই স্মৃতির বই রচনা করা উচিত ছিল সরকারের। অন্য বড় দলের, তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অন্যান্যদের, কিন্তু সেই কাজটা তারা করে নাই।

শুধু তাই না, বাংলাদেশে অসাম্প্রদায়িকতার নামে, সেকুলারিজমের নামে, বহু ভন্ডামি দেখেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, জামায়াতে ইসলাম যে কার্যক্রম করেছে, তার কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের একমাত্র সাম্প্রদায়িক দল সেটা তারা প্রমাণ করেছে। শুধু আজকে না, অতীতে আমরা দেখেছি, বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে, তাদেরকে আমরা জানার আগেই, তারা তাদেরকে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাদেরকে সেই ব্যবস্থা করেছে।

তিনি আরো বলেন, প্রচলিত ধারার যে রাজনীতি, সেই রাজনীতি মানুষ এখন চায় না। এখন মানুষ উদগ্রীব হয়ে আছে যে, এই দেশ সব সংগঠনকে দেখেছে, এই দেশের আলেম-ওলামাদের দ্বারা, ধার্মিক লোকদের দ্বারা, এই দেশ পরিচালনা হোক সেইটা চায়। এবং আমরা চাই, যে আগামী দিনে জামায়াত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে। রাজনৈতিক ক্ষমতা না, তারা দেশের সেবা করে, ইতিমধ্যে প্রমাণ করেছে। যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না, সেটা অলরেডি জামায়াতে ইসলাম প্রমাণ করে দিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews