1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

সন্দ্বীপে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ ও মতবিনিময় সভা

  • বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ গননা করুন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ তারুণ্যানির্ভর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষো মাদক, গুজব, সামপ্রদায়িকতা, ইভটিজিং, বাল্য বিবাহ, জন্ম নিবন্ধন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে জেলা তথ্য অফিসের আয়োজনে ৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১ টায় সন্দ্বীপের ১৬ নং সারিকাইত ইউনিয়ন এর ৮০ নং চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সহকারী তথ্য অফিসার মোঃ বোরহান উদ্দিন।

সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকার সঞ্চালনার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, বদরশাহ-ইনস্টিটিউট অব-সায়েন্স এন্ড-টেকনোলজি পরিচালক মাহবুবুল মাওলা, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন প্রমুখ।

জেলা সহ তথ্য অফিসার বোরহান উদ্দিন বলেন, “নারী ও শিশুর উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ সঠিকভাবে অনুসরণ করলে তাঁদের উন্নয়ন ও সাফল্য ত্বরান্বিত হবে। বাল্য বিবাহ কে না বলতে হবে এবং এটা প্রতিরোধ করতে হবে, নারীর সম-অধিকার বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবার থেকে নারীর প্রতি যেন কোনো বৈষম্য না হয়, সে বিষয়ে সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন। নারীদের অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ যত বাড়বে, নারীর ক্ষমতায়নও তত বাড়বে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews