1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

যুক্তরাজ্য গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ কূটনীতিককে বহিষ্কার করলো

  • শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ গননা করুন

একতা ডেস্কঃ যুক্তরাজ্য সরকার গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার তাকে বহিষ্কার করা হয়। গত বছর মস্কো একজন ব্রিটিশ কর্মকর্তাকে বহিষ্কারের পর চলা কূটনৈতিক দ্বন্দ্বের সর্বশেষ ঘটনা এটি। এই পদক্ষেপটি ‘রাশিয়ার অপ্রীতিকর ও ভিত্তিহীন সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে, যেখানে নভেম্বরে একজন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল। যুক্তরাজ্য আমাদের কর্মীদের বিরুদ্ধে এই ধরনের হুমকি সহ্য করবে না, তাই আমরা পাল্টা পদক্ষেপ নিচ্ছি।

দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে, যদি রাশিয়া কোনো অতিরিক্ত পদক্ষেপ নেয়, তাহলে তা উত্তেজনা সৃষ্টি করবে এবং সে ক্ষেত্রে সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে। তবে ক্রেমলিন এখনো প্রকাশ্যে এই বহিষ্কার সম্পর্কে মন্তব্য করেনি। তবে রাশিয়া আগেই বলেছিল, যদি যুক্তরাজ্য তাদের বহিষ্কারের প্রতিক্রিয়া জানায়, তারা আরো পদক্ষেপ নেবে।

নভেম্বরে মস্কো এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করে। ওই কূটনীতিকের বিরুদ্ধে তারা গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলে এবং তাকে দেশ ত্যাগ করতে নির্দেশ দেয়। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছিল, রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি ওই কূটনীতিকের বিরুদ্ধে তার নথিতে ভুয়া তথ্য সরবরাহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews