1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার হবে সর্বোচ্চ

  • শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ গননা করুন

একতা ডেস্কঃ অন্তরবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত, তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের যাতে সর্বোচ্চ শাস্তি হয়, সে ব্যবস্থা করা হবে।

৮ ফেব্রুয়ারি, শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তার আগে আহত ছাত্রদের খোঁজখবর নেন তিনি। গতকাল ৭ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন।

গাজীপুরের নেতা-কর্মীরা বলেন, হামলায় আহত ব্যক্তিদের প্রায় সবাইকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহতদের দেখতে গতকাল রাত তিনটার দিকে হাসপাতালটিতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

হামলার ঘটনায় শনিবার গাজীপুরে সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাতেই ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম লেখেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষদিন, আমরা আসছি…।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews