1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

আমাদের দেশেও একজন সাহসী, বলিষ্ঠ ও জনপ্রিয় নেতা আসবে বললেন পিনাকী

  • শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ গননা করুন

একতা ডেস্কঃ প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক ও সোসাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন ফরাসি বিপ্লবের পথ অনুসরণ করতে পারে। এর পরিপূর্ণ স্থিতিশীলতা পেতে এক দশক সময় লাগতে পারে। আজ ৮ ফেব্রুয়ারি, শনিবার তার ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ফরাসি বিপ্লবের (১৭৮৯) পর ফ্রান্স দীর্ঘ সময় ধরে অরাজকতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে।

চারটি প্রধান ধাপে বিপ্লবের গতি নির্ধারিত হয়, রাজতন্ত্রের পতন, সন্ত্রাসের রাজত্ব, দুর্বল শাসন এবং অবশেষে একজন শক্তিশালী নেতার ক্ষমতা গ্রহণ। ফরাসি বিপ্লবের পর রাজনৈতিক স্থিতিশীলতা আনতে প্রায় ১০ বছর লেগেছিল। একইভাবে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনও বিভিন্ন পর্যায় পার হবে এবং অবশেষে একজন সাহসী, বলিষ্ঠ ও জনপ্রিয় নেতা আবির্ভূত হবেন, যিনি জাতিকে নতুন পথে এগিয়ে নেবেন।

গাজীপুরের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই পরিবর্তনের সূচনা মাত্র। আমাদের এখন সেই অনাগত উজ্জ্বল নেতার জন্য প্রস্তুতি নিতে হবে, যিনি দেশকে স্থিতিশীলতা ও নতুন দিশা দেখাবেন। বর্তমানে বাংলাদেশ এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা বৈশ্বিক রাজনৈতিক গতিশীলতার সঙ্গে সংযুক্ত।

তিনি আশাবাদ প্রকাশ করেন যে, সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনের ধরণ আরও স্পষ্ট হয়ে উঠবে এবং দেশ একটি নতুন রাজনৈতিক নেতৃত্বের অভিমুখে এগিয়ে যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews