একতা ডেস্কঃ পূর্ব ঘোষণা অনুযায়ী দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট শুরুর প্রথম দিনে গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সারারাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদের আটক করে।
৯ ফেব্রুয়ারি, রবিবার সকালে সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা ফ্যাসিস্ট সরকারের লোকজন। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে। তাদের পক্ষ থেকে এখনও আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply