1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

অস্ত্রসহ হাসনাতের এই ছবি এখন আলোচনা কেন্দ্রবইন্দু

  • সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৪২ গননা করুন

একতা ডেস্কঃ বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর একটি ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসনাত আবদুল্লাহ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য এমন দাবি করে ছড়িয়ে দেওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে- হাতে একটি বই নিয়ে পাঞ্জাবি টুপি পরে একজন বসে আছে। তার পায়ের কাছে দাঁড় করানো রয়েছে একটি অস্ত্র। পেছনে বাংলাদেশের পতাকা ও সামনে মদের খালি বোতলভর্তি একটি ঝুড়ি। তবে ছবিটি আসল নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, ছবিটি বাস্তব নয়। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভিন্ন ব্যক্তির ছবিতে হাসনাত আবদুল্লাহর মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। রিউমর স্ক্যানার বলছে, প্রকৃত ছবিটি ২০১৯ সালের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিনোদনমূলক পোস্ট হতে দেখা যায়।

সূত্র বলছে ছবির ব্যক্তির মুখমণ্ডলের জায়গায় হাসনাত আবদুল্লাহর মুখমণ্ডল প্রতিস্থাপন করা হয়েছে। ছবিটি বিকৃত করার জন্য ফেস সোয়াপিং নামে পরিচিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে একজন ব্যক্তির মুখমণ্ডল অন্য ব্যক্তির শরীরের সঙ্গে প্রতিস্থাপন করা সম্ভব হয় যে সাধারণ মানুষের পক্ষে আসল এবং বিকৃত ছবির মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বর্তমানে বিভিন্ন অ্যাপ এবং সফটওয়‍্যারের সাহায্যে খুব সহজেই এমন ভুয়া ছবি তৈরি করা সম্ভব।

তথ্যসূত্রঃ কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews