1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

না ফেরার দেশে চলে গেলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ

  • রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ গননা করুন
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি মোঃ আব্দুর রউফ।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি মোঃ আব্দুর রউফ।

একতা ডেস্কঃ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি মোঃ আব্দুর রউফ (ইনাননিল্লাহ…. রাজিউন)।

৯ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১০টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তার একান্ত সহকারী মোঃ তাওহিদ জানিয়েছেন, বিচারপতি আব্দুর রউফ দুই মাস ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার আনুষ্ঠানিকতা শেষে তাকে গ্রামের বাড়ি ময়মনসিংহে দাফন করা হবে। ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করা মোঃ আব্দুর রউফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ষাটের দশকের শুরুতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮২ সালে তিনি হাই কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর এইচ এম এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান।

বিচারপতি সুলতান হোসেন খান সরে দাঁড়ানোর পর ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত সিইসি পদে থাকেন। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি ১৪০ ও আওয়ামী লীগ ৮৮ আসন পাওয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হয়। সেই নির্বাচনে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রশংসিত হন তিনি। ১৯৯৪ সালের মাগুরা-২ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। এ ঘটনায় নির্বাচন কমিশন ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

এই বিতর্কের মধ্যে তার মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই তিনি পদত্যাগ করে বিচার বিভাগে ফিরে যান। ১৯৯৫ সালের জুনে তিনি হাই কোর্ট থেকে আপিল বিভাগের বিচারপতি হন এবং ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়াহ উপদেষ্টা হিসেবে কাজ করেন। এছাড়া, তিনি জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর-এর কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews