1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

উপেক্ষিত যুদ্ধবিরতি লেবাননে ইসরায়েলি বিমান হামলা

  • রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪২ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ আবারও লঙ্ঘিত হলো যুদ্ধবিরতি চুক্তি। এ বিরতির মধ্যেই অঘোষিতভাবে পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)।

এ হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ৯ ফেব্রুয়ারি, রবিবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। স্থানীয় সময় ৮ ফেব্রুয়ারি, শনিবার পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় একটি ড্রোন হামলা করে ইসরায়েলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলো হিজবুল্লাহর অপারেটিভ বলে দাবি করেছে।

তাদের দাবি, কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য সাইটগুলোর মধ্যে একটিতে হামলা হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শেষ হয় ২৬ জানুয়ারি। পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। চুক্তির প্রথম ৬০ দিনের মধ্যে ইসরাইল দক্ষিণ লেবানন থেকে তার সেনা প্রত্যাহারে বিলম্ব করেছে। নেতানিয়াহুর দেশের দাবি, চুক্তিটি লেবানন দ্বারা সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews