1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

এবারের বিপিএলকে সফল বলছেন ফাহিম

  • রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৩ গননা করুন

একতা ডেস্কঃ বিপিএলের একাদশতম আসর শেষ হয়েছে। সদ্য শেষ হওয়া এই আসরেরও সঙ্গী হয়েছে বিতর্ক। মাঠের খেলায় দর্শকদের মন ভরালেও ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, খেলা বর্জন কিংবা ফিক্সিংয়ের গুঞ্জন বিতর্কিত করেছে টুর্নামেন্টটিকে।

আবার অন্য আসরের তুলনায় এবারের আসরকে সফল মনে করছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম। তার মতে অতীতের তুলনায় সদ্য শেষ হওয়া বিপিএল অনেক বেশি প্রত্যাশা পূরণ করতে পেরেছে।

বিপিএলের সাফল্যের কারিগর হিসেবে টিকিট ব্যবস্থা এবং উইকেটকে তুলে ধরেছেন তিনি। সরকারি বার্তা সংস্থা বাসসকে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলেন, এবারের টিকিট ব্যবস্থা ছিল সুশৃঙ্খল। অনলাইন টিকিট ব্যবস্থায় ব্যাপক সাড়া ফেলেছে। বেশিরভাগ টিকিটই সাধারণ মানুষ পাবে-অনলাইন টিকিট ব্যবস্থা এটা নিশ্চিত করেছে। যা আগেরবারের মতো নয়। সাধারণত বিপিএল সবসময়ই জনসাধারণকে আকর্ষণ করে। কিন্তু এবার অবিশ্বাস্য সাড়া ছিল, যা আমাদের জন্য সত্যিই সন্তুষ্টির। প্রতিটি ম্যাচেই স্টেডিয়াম জমজমাট ছিল। মাঠে প্রচুর দর্শক এসেছিল এবং নিজ নিজ দলকে সমর্থন করেছে। আপনি যদি ফাইনাল খেলা দেখেন, টিকিটের প্রচুর চাহিদা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেভাবে দিতে পারিনি। কারণ বিক্রির জন্য দেওয়ার সাথেই সাথেই টিকিট বিক্রি হয়ে গেছে।

আরেক সাফল্য উইকেট। স্পোর্টিং উইকেট প্রস্তুতের জন্য কিউরেটরদের কঠোরভাবে নির্দেশ দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। এর ফলে বেশিরভাগই ম্যাচই হাই-স্কোরিং হয়েছে। ফাহিম জানান, পাওয়ার-হিটিং দক্ষতা বাড়াতে না পারার কারণ হিসেবে প্রায়ই উইকেটকে কাঠগড়ায় তোলে বাংলাদেশের খেলোয়াড়রা। উইকেটকে দোষারোপ করা যে ঠিক ছিল, সেটি প্রমাণ করেছে তারা। এই বিপিএলে আমরা দেখেছি বাংলাদেশি ব্যাটাররা ভালো উইকেট পেলে বড় ছক্কা মারতে পারে। ব্যাটার ও বোলারদের জন্য ভালো উইকেট করার পরামর্শ ছিল। আমরা দেখেছি ব্যাটাররা রান উপভোগ করেছে, হাই-স্কোরিং উইকেটেও বোলাররা তাদের দক্ষতা দেখিয়েছে।

তিনি বলেন, বিশেষ করে, আমাদের স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। তারা নিজেদের সেরাটা দিয়েছে, এই ফরম্যাটের জন্য অপরিহার্য স্ট্রাইক রেট ধরে খেলেছে। সত্যিই খুব ভালো ছিল। আমি এই মুহূর্তে সব খেলোয়াড়ের নাম বলতে পারছি না তবে নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহানের মতো প্রতিভাবান ক্রিকেটার পাওয়ার-হিটিং দক্ষতা প্রদর্শন করেছে। যা সত্যিই ভালো ছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews