1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

বিয়ের অনুষ্ঠানে নৃত্যকালে তরুণীর মৃত্যু

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে এক ২৩ বছর বয়সী তরুণীর মৃত্যু হয়েছে। অনুষ্ঠানে দুই শতাধিক অতিথির সামনে নাচতে থাকা অবস্থায় ওই তরুণীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। খবর এনডিটিভির।

জানা গেছে, মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসোর্টে বোনের বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়েছিলেন পরিনিতা জৈন (২৩)। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই বিদিশায় এসেছিলেন পরিণিতা। এরপর বিয়ের আনন্দে মঞ্চে উঠে নাচছিলেন তিনি। তবে হঠাৎ করেই সেই তরুণীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি সকলের সামনেই।

তার মৃত্যুর কোলে ঢলে পড়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পরিনিতা ‘হালদি’ অনুষ্ঠানের সময় মঞ্চে নাচছিলেন। ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন সেখানে। বলিউডের জনপ্রিয় ‘লেহরা। ‘কে বালখা কে’ গানের তালে নাচার সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমবিএ গ্র্যাজুয়েট পরিনিতা ইন্দোরের দক্ষিণ তুকোগঞ্জে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন। তার এক ছোট ভাইও ১২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews