একতা ডেস্কঃ বাংলাদেশের কল্যানের জন্য কোনো কাজ করে নাই আওয়ামী লীগ। তাদের কাজ ছিল ভারতকে খুশি করা। গোপনে বাংলাদেশের জনগণকে না জানিয়ে বাংলাদেশের ক্ষতি হয় এমন বহু চুক্তি করেছে আওয়ামী লীগ ফেসিস্ট সরকার। সেই আওয়ামী লীগকে হটাতে বহু মানুষকে জীবন দিতে হয়েছে, বহু মানুষকে পঙ্গু হতে হয়েছে। ২।৫ই আগষ্টের মধ্য দিয়ে বাংলাদেশ হয়েছে ইসলামের পক্ষের পরিবেশ। এমনই মন্তব্য করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। সোমবার শেষ বিকেলে পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামি আন্দোলন গতানুগতিক রাজনৈতিক কোনো দল নয় ।
যখনই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের গন্ধ পাই, তখনই আমরা লং মার্চসহ অন্যান্য আন্দোলন করি। ৫ই আগষ্ট সর্বপ্রথম আমরা ব্যানার নিয়ে স্লোগান দিয়ে মাঠে নেমে পড়ি বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে কাজ করার জন্য। কিন্তু বর্তমানে বিএনপি বলছে, তারা নাকি সর্বপ্রথম বৈষম্যবিরোধী ছাত্রদের সমর্থন করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা ও পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মাদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. নজরুল ইসলামসহ অংগ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
Leave a Reply