1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

৮ কোটি টাকার অবৈধ সম্পদ দীপু মনি ও তার স্বামীর

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ গননা করুন

একতা ডেস্কঃ দুদক আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এবং তার স্বামীর বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে। গতকাল দুদকের মহাপরিচালক মোঃ আক্তার হোসেন এ কথা বলেন। ডাঃ দীপু মনি ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নিজ নামে ২৮টি ব্যাংক হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্বামী তাওফিক নেওয়াজ ও দীপু মনিকে আসামি করা হয়েছে।

মামলায় ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ১ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ২০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২৪ সালের ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় দীপু মনি ও তার বড় ভাই ডা. জেআর ওয়াদুদ টিপুকে আসামি করা হয়। আগস্টেই দীপু মনি, তার স্বামী তাওফিক নেওয়াজ এবং বড় ভাই টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয় বলে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews