একতা ডেস্কঃ সারাবিশ্বের দুর্নীতিগ্রস্থ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। বিগত ১৩ বছরে যা সর্বনিম্ন। ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সম্মেলনে এ তথ্য জানানো হয়। এক সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে দুর্নীতিগ্রস্থ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। বাংলাদেশের স্কোর হয়েছে ২৩। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান।
গত বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০ম। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর ছিল ২৪। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের ও পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
Leave a Reply