1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

দুই কারাগারে দুই কয়েদীর মৃত্যু গাজীপুরে

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ গাজীপুর জেলা কারাগারে দুই বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদী ওমর ফারক (৩৩) কম্বল পেচিয়ে আত্মহত্যা করেছেন। অপরদিকে কাশিমপুর কারাগারে আরো এক কয়েদী দুলাল উদ্দিন (৫০) মারা গেছেন। ওমর ফারুক ২০১৯ সালের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। তিনি কারাগারের ভেতরে কারা কর্মকর্তাকে মারধর করার কারণে আরো একটি মামলায় আসামী ছিলেন। আজ ১১ ফেব্রুয়ারী, মঙ্গলবার ভোররাতে গাজীপুর জেলা কারাগার ও কাশিমপুর কারাগার পার্ট-১ এ এই দুটি ঘটনা ঘটে। ওমর ফারুক গাজীপুর জেলার কাপাসিয়া থানার বীর উজুলী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। দুলাল উদ্দিন (৫০) একই উপজেলার কেন্দুয়াব গ্রামের মহিন উদ্দিনের ছেলে।

জেলা কারাসূত্র জানায়, আজ মঙ্গলবার ভোররাতে কারাগারের একটি সেলে বন্দি থাকা অবস্থায় ওমর ফারুক সেলের গরাদের সাথে কম্বল পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। খোঁজ পেয়ে কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে কারাগারের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেয়। পরিস্থিতির অবনতি হলে মুমূর্ষু অবস্থায় কয়েদীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে ডাক্তার রোগী আনার পথে রাস্তায় মৃত্যু হয়েছে বলে জানায়। ২০১৯ সালের একটি মামলায় ওমর ফারুকের দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড হয়। তিনি চলতি বছরের ২৫ জানয়ারী থেকে কারাগারে আছেন। ২৯ জানুয়ারী কারাগারের ভেতরে কেইস টেবিলে সার্জেন্ট ইনস্টাক্টর ফয়েজ উদ্দিনের উপর হামলা করে রক্তাক্ত করেন। এই ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ ফরহাদ বন্দি মৃত্যুর সংবাদটি সংবাদকে নিশ্চিত করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেলার তরিকুল ইসলাম বন্দী মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।

গাজীপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার দুই কয়েদী মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রয়োজনে তদন্ত কমিটি করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews