1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেইট লক কর্মসূচি ভারত-বাংলাদেশ চুক্তি বাতিলের দাবিতে

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৩ গননা করুন

একতা ডেস্কঃ আগ্রাসন বিরোধী আন্দোলন নামের একটি সংগঠন ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা সব চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ‘গেইট লক’ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দুপুর ১টা থেকে আধাঘণ্টার এই কর্মসূচি চলে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের শাহবাগ জোনের পেট্রল ইন্সপেক্টর বুলবুল আহমেদ।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পথে কিছু সময়ের জন্য ফিলিস্তিনি রাষ্ট্রদূতের গাড়ি বাধার মুখে পড়ে। তবে পুলিশ অনুরোধ করলে আন্দোলনকারীরা সরে দাঁড়ায়, ফলে রাষ্ট্রদূত নিরাপদে মন্ত্রণালয়ে প্রবেশ করতে সক্ষম হন। আলামিন বলেন, শেখ মুজিব এবং শেখ হাসিনার সরকারের সময় ভারতের সঙ্গে করা সব চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি আমরা। কয়েকদিন ধরেই এ দাবি জানিয়ে আসছি, কিন্তু সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই আমরা ‘গেইট লক’ কর্মসূচি পালন করেছি।

সংগঠনটি সরকারকে স্মারকলিপি প্রদান করলেও তাদের দাবির ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ করেন আলামিন। বুধবারও একই কর্মসূচির ঘোষণা দিয়ে সংগঠনের সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেইট ছাড়েন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা বুলবুল আহমেদ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews