একতা ডেস্কঃ বগুড়া জেলার আদমদীঘিতে অভিযান চালিয়ে ৯৭ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। ৫-এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার লঘুনন্দনপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে কামাল হোসেন (৩০) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আউখাব গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সবুজ (৩২)।
গতকাল মঙ্গলবার দুপুরে তাদের বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ইন্দইল আশা ফিলিং স্টেশন এলাকায় একটি ট্রাকে তল্লাসী চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
Leave a Reply