1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

দিনাজপুরে ছাত্রলীগ নেতা সবুজ গ্রেপ্তার

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ গননা করুন

একতা ডেস্কঃ দিনাজপুর জেলার ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্ট-এ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাসুদ রানা সবুজকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সবুজ ফুলবাড়ি পৌর ছাত্রলীগের নেতা ছিলেন। গতকাল মঙ্গলবার রাত ৯টায় পৌর শহরের পূর্ব গৌরীপাড়া গ্রামের চকলেট ফ্যাক্টরির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ রানা সবুজ পৌর শহরের মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মমলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সারাদেশের মতো মঙ্গলবার রাত ৯টায় পৌর শহরের পূর্ব গৌরীপাড়া গ্রামের চকলেট ফ্যাক্টরির সামনে থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে মাসুদ রানা সবুজকে আটক করা হয়েছে। তিনি বিএনপির মিছিলে ককটেল হামলা মমলার অজ্ঞাতনামা আসামি। আজ বুধবার তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্মআহব্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্যেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews