1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

আজ জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ গত বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বুধবার দুপুর আড়াইটায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছিল। তবে একদিন এগিয়ে আজই এই প্রতিবেদন করা হবে। পরিবর্তিত তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ জেনেভায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন। এ ছাড়া প্যানেল সদস্য হিসেবে আরো উপস্থিত থাকবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধান ররি মাঙ্গোভেন, মানবাধিকার কর্মকর্তা জ্যোৎস্না পৌদ্যাল এবং প্রধান মুখপাত্র রাভিনা শামদাসানি। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির ছিল। তবে বাংলাদেশের ক্ষেত্রে এটিই প্রথম।

ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ভলকার তুর্ককে মানবাধিকার লঙ্ঘন তদন্তের আহ্বান জানান।

গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের নির্দেশে ব্যাপক হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন প্রমাণাদি পেয়েছে। একই সঙ্গে ওই ঘটনাগুলোর আরো তদন্ত করার জন্য সরকারকে সুপারিশ বা পরামর্শ দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তবে ওই সুপারিশ বা পরামর্শগুলো বাংলাদেশ মানতে বাধ্য নয়। অন্যদিকে এ ধরনের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের তথ্য-উপাত্ত আদালতে যুক্তি হিসেবে তুলে ধরার নজির রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews