1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংসে ভারতের পোয়াবারো

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংস হলে পাশের দেশের লাভ হয়। দেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতের জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে এই দেশ। এই দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় দেয়ার লক্ষে একটি মাষ্টার প্লান করে বিগত সরকার দেশের স্বাস্থ্যখাত দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে।

যথার্থ কথাগুলো বলেছেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার। ১২ ফেব্রুয়ারী, বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন। তিনি বলেন, বিগত সরকার দুর্নীতি করেও যদি স্বাস্থ্যখাতের উন্নতি করতো, তা হলেও ভালো হতো। সেটাও হয়নি। বিএনপি সরকার ২০০৬ সালে স্বাস্থ্যখাতে যা করেছে গেছে, তার থেকে উন্নতি তো হয়নি, বরং গত ১৬ বছরে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার। স্বাস্থ্যখাত ধ্বংসের উদাহারণ হিসেবে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ এরমধ্যে জাতীয় ক্যান্সার হাসপাতালে ক্যান্সার চিকিৎসার জন্য লিনিয়ার মেশিন ৪ টা কেনা হয়েছিলো।

সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, ৪ টি মেশিনই নষ্ট হয়ে পরে আছে। তারমানে জাতীয় ক্যান্সার হাসপাতালেও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে না। রংপুর মেডিকেল হাসপাতালের ক্যান্সার মেশিন নষ্ট। সারাদেশের ক্যান্সার মেশিন নষ্ট।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews