1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

এরদোগান পাকিস্তানের সঙ্গে ২৪টি চুক্তিতে স্বাক্ষর করেছেন

  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৯ গননা করুন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

একতা ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান পাকিস্তান সফর শেষ করে দেশে ফিরে গেছেন। সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মোট ২৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন তারা। পাকিস্তানী সংবাদমাধ্যম ডন ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এরদোগানকে উষ্ণভাবে বিদায় জানানোর পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছি। এই সফরটি দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে। এরদোগান প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য তার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আমার শুভকামনা থাকবে নওয়াজ শরিফের জন্য। এরদোগানের সঙ্গে দেখা করেছেন মরিয়ম নওয়াজ। আলাপচারিতার সময় তুরস্কের প্রেসিডেন্টকে তার বাবার শুভেচ্ছা জানান। সেই সঙ্গে জানান তার বাবা নওয়াজ শরিফের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে তিনি এরদোগানের সুস্থতা কামনা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews