একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এ আবারও রাশিয়াকে দেখতে চান। তিনি বলেন, মস্কোকে এ জোট থেকে বের করা ছিল বড় ভুল। আমি ওদের আবার পেলে খুশিই হবো। ওদের বের করে দেওয়াটা ভুল ছিল। দেখুন এটা রাশিয়াকে পছন্দ করা বা না করার প্রশ্ন নয়। এটা জি-৮ ছিল। খবর রয়টার্সের।
রাশিয়াও জোটটিতে ফিরতে মুখিয়ে আছে বলেই তিনি মনে করেন। ট্রাম্প বলেন, আমি বলেছিলাম, তোমরা করছো কী? তোমরা যে দেশের সম্বন্ধে বলছো সেটা রাশিয়া এবং তাদের অবশ্যই (শিল্পোন্নত দেশগুলোর) এই টেবিলে বসা উচিত। আমার মনে হয় পুতিনও ফিরতে চাইবেন। চলতি বছর জি-৭ এর সভাপ্রধানের দায়িত্ব পালন করছে কানাডা। ট্রাম্পের এই মন্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে কানাডার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়া যখন এ জোটে ছিল তখন এর নাম ছিল জি-৮; ২০১৪ সালে রাশিয়া ইউক্রেইনের ক্রাইমিয়া দখলের পর বাকি সদস্যরা মস্কোকে বহিষ্কার করলে জোটের নাম জি-৭ হয়ে যায়।
Leave a Reply