একতা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদিকে ‘ভালো বন্ধু’ বলে অভিহিত করলেও একটি বিষয়ে সতর্ক করে দিয়েছেন। অন্য কিছু দেশের মতো ভারতও উচ্চ শুল্ক আরোপ থেকে রেহাই পাবে না। ভারতকে শুল্কের রাজা বলে উপহাস করা ট্রাম্প মোদি সরকারের আমদানি শুল্কের হারকে অত্যন্ত অন্যায্য বলেও অভিহিত করেন।
যৌথ সংবাদ সম্মেলনে মোদির পাশে থাকা ট্রাম্প বলেন, ভারত যে চার্জ আরোপ করুক না কেন, আমরাও তাদের কাছ থেকে চার্জ নিই। সত্যি বলতে, তারা কী চার্জ করছে, তা আমাদের কাছে আর গুরুত্বপূর্ণ নয়। ট্রাম্প ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্য ঘারতির বিষয়টিও তলেন। যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় ৫০ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্র শিগগিরই ভারতের কাছে ‘কয়েক মিলিয়ন ডলারের’ সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াবে। এটি শেষ পর্যন্ত ভারতকে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান সরবরাহের পথ প্রশস্ত করবে।
Leave a Reply