1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

দ্বিতীয় মার্কিন বিমান আরও ১১৯ অবৈধ ভারতীয় নিয়ে আজ নামছে

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ভারতীয় অবৈধ অভিবাসী নিয়ে আজ শনিবার রাতে দেশটির পাঞ্জাবের অমৃতসরে নামতে যাচ্ছে দ্বিতীয় মার্কিন সামরিক বিমান। এ বিমানে ১১৯ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে তারা পাঠিয়েছিল ১০৪ জনকে। কিন্তু অবৈধ অভিবাসীদের বিমান কেন পাঞ্জাবেই নামানো হচ্ছে। কেন দেশের রাজধানী দিল্লিতে নামছে না? তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তার মতে, পাঞ্জাবকে গোটা দেশের সামনে ছোট করার উদ্দেশ্যেই মার্কিন বিমানগুলো অমৃতসরে নামানো হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, আমেরিকা-ফেরত অবৈধবাসীদের যথাসম্ভব সাহায্য করবে তার প্রশাসন। শনিবার রাত ১০টা নাগাদ অমৃতসরের বিমানবন্দরে নামার কথা ওই মার্কিন বিমানের। ওই ১১৯ অবৈধ অভিবাসীর মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। এছাড়া, গুজরাটের আটজন, উত্তরপ্রদেশের তিনজন, গোয়ার দু’জন, মহারাষ্ট্রের দু’জন, রাজস্থানের দু’জন, হিমাচল প্রদেশের একজন এবং জম্মু ও কাশ্মীরের একজনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠাচ্ছে আমেরিকা।

সম্প্রতি আমেরিকা সফর সেরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অবৈধ অভিবাসী সমস্যা নিয়েও তার আলোচনা হয়েছে। ভারত জানিয়েছে, আমেরিকা-ফেরত এই অভিবাসীদের গ্রহণ করতে তারা প্রস্তুত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews