1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

তারেক রহমান নির্বাচনের আগেই দেশে ফিরছেন বললেন মির্জা ফখরুল

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ গননা করুন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

একতা ডেস্কঃ আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব তারেক রহমান দিবেন বলে নিশ্চিত করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন মামলা মোকাদ্দমা মোকাবেলা করেই নির্বাচনের আগে দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একটি বেসরকারি গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনই বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমরা এখনো প্রার্থী সিলেকশনে কাজ শুরু করি নাই। এটি একটি চলমান প্রক্রিয়া হবে নির্বাচনের সময়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের দামের ব্যাপারে আমরা মাঠে আছি সবসময়। ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয়ার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনারও বলেছেন ডিসেম্বরে নির্বাচনের সময় ধরে তারা কাজ শুরু করেছেন। আওয়ামী লীগের ১৫ বছরের যে দুঃশাসন ছিলো তাতে এই ধরনের প্রবনতা সৃষ্টি হয়েছে। আবার অনেকে বিএনপির নাম করেও কিছু করতে পারে। বিএনপির যারা সংশ্লিষ্ট ছিলো তাদের বহিষ্কার করা হয়েছে। বিএনপি এই ব্যাপারে পুরো জিলো টলারেন্স নীতিতে চলছে।

বাজারে অসহনীয় দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি শুরু করেছে বিএনপি। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলাগুলোতে বড় পরিসরে সমাবেশ করবে দলটি। তবে এটি শুধু কর্মসূচি নয়। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরে একরকম ভোটের মাঠেই নেমেছে বিএনপি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews