একতা ডেস্কঃ দেশের আন্দোলন পরবর্তী গত ছয় মাস ধরে ভারতীয় বিভিন্ন মিডিয়া দাবি করে আসছে যে, শেখ হাসিনার সরকারের পতনের পেছনে বাইডেন প্রশাসনের ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির ভূমিকা রয়েছে। বাইডেনকে নির্বাচনে পরাজিত করে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো হাত নেই।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠক হয় হোয়াইট হাউসের ওভাল অফিসে। ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে এই বিষয়ে প্রশ্ন তোলেন এক ভারতীয় সাংবাদিক। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী বহুদিন ধরে কাজ করছেন। আমি দেখেছি, এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করা হয়েছে। বাংলাদেশের বিষয়ে আমি ভারতের প্রধানমন্ত্রীর উপরই ছেড়ে দিচ্ছি।” এ সময় পাশে বসা নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করেন তিনি। ট্রাম্পের এই ইঙ্গিতের পরও নরেন্দ্র মোদি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। পরিবর্তে তিনি রাশিয়া-ইউক্রেন ইস্যুতে কথা বলা শুরু করেন।
কিছু দেশীয় মিডিয়া এসব বিভ্রান্তিকর খবরের প্রভাব কাটিয়ে উঠতে দেরি করলেও, পরে নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে।
Leave a Reply