1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

দুই শিক্ষকসহ ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্তসহ সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ

  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৩৮ গননা করুন

একতা ডেস্ক: জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকসহ ৭ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জড়িতদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে। ২৮ অক্টোবর, সোমবার বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এ কথা জানান। আবু সাঈদ হত্যাকান্ডের সঙ্গে জড়িত এবং এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডলসহ ৭ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক শওকাত আলী বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী দুই শিক্ষক, সাত কর্মকর্তা-কর্মচারী এবং ৭২ জন শিক্ষার্থীর নামে থানায় মামলা করা হবে। শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী যারা পলাতক রয়েছেন তাদের ছুটি বাতিল এবং সাময়িক বরখাস্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেছেন, ৭২ জন শিক্ষার্থীর মধ্যে যারা সনদ নিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন তাদের বিরুদ্ধে মামলা হবে। আর যেসব শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন তাদের ৬ মাস, এক বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হবে। সভায় সিন্ডিকেট সদস্য রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মশিউর রহমান উপস্থিত ছিলেন।

তথ্যসূত্রঃ ইনকিলাব

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews