একতা ডেস্কঃ সম্প্রতি নিয়মিত তল্লাশির সময় ইতালির সীমান্তের কাছে ডাইনোসরের ৯টি দাঁত উদ্ধার করেছেন ফরাসি কাস্টমস কর্মকর্তারা। ২৮ জানুয়ারি এ৮ মহাসড়কে একটি স্প্যানিশ ট্রাক তল্লাশির সময় এসব দাঁত পাওয়া যায়। দুটি পার্সেলে থাকা সম্ভাব্য জীবাশ্মগুলো দেখতে পান এবং তা পরীক্ষার জন্য কাছের মেস্তোঁ শহরের একটি প্রাগৈতিহাসিক জাদুঘরে পাঠান। একজন বিশেষজ্ঞ গত শুক্রবার জানান, দাঁতগুলো মরক্কোতে ৭২ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে ক্রিটেশিয়াস যুগের শেষ ভাগে বসবাসকারী সরীসৃপগুলোর ছিল। স্পেন ও ইতালির মধ্যে চলাচলকারী ট্রাকগুলোকে নিয়মিতভাবে এ৮ মহাসড়কে থামিয়ে তল্লাশি করা হয়।
কাস্টমস কর্মকর্তা সামান্থা ভেরদুরোঁ এএফপিকে জানান, এ ধরনের পার্সেল খুলে দেখা হয়। কারণ এর ভেতরে কখনো কখনো নিষিদ্ধ মাদক থাকতে পারে। তবে সর্বশেষ এই সন্ধান ছিল একেবারেই অপ্রত্যাশিত।
Leave a Reply