1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

গ্রেপ্তার হলেন সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা

  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২০ গননা করুন

একতা ডেস্কঃ গ্রেপ্তার করা হয়েছে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা হোসেনকে। মেহেরপুর জেলা পুলিশের অনুরোধে রবিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর ইস্কাটন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে মেহেরপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন, মেহেরপুর সদর থানায় গত ১৯ আগস্ট দায়ের করা মামলায় সৈয়দা মোনালিসা হোসেন অভিযুক্ত। এছাড়াও তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, মোনালিসা হোসেন মেহেরপুর জেলায় অনলাইন জুয়ার মাধ্যমে রাশিয়ায় বিপুল পরিমাণ অর্থ পাচার করতেন। এছাড়া তিনি জুয়া এজেন্টদের নিরাপত্তা প্রদান করতেন এবং এই সমস্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews