1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

তাসনীম জারা উপদেষ্টার আত্মীয় ও শিবির সংশ্লিষ্টতা নিয়ে কথা বললেন

  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ গননা করুন

একতা ডেস্কঃ চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরামর্শ দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাঃ তাসনিম জারা সম্প্রতি নিজের সম্পর্কে প্রচার হওয়া কিছু মিথ্যাচারের বিষয়ে মুখ খুলেছেন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং তরুণ চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারা, বর্তমান সরকারের একজন উপদেষ্টার আত্মীয়, ছাত্র শিবিরসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত থাকার বিষয়ে উঠা অভিযোগগুলো নিয়ে তার ফেসবুক পেজে পোস্ট করেছেন।

আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বিষয়গুলো নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তাসনিম জারা তার পোস্টে উল্লেখ করেছেন যে:

১। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার চাচী বা চাচাতো বোন নন, ২। তিনি কখনোই ছাত্র শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং ৩। পাইলস, যৌন রোগ, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট তিনি অনলাইনে বিক্রি করেন না। তার ছবি ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে।

ডাঃ তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক ও ‘সহায় হেলথ’-এর সহপ্রতিষ্ঠাতা। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেন এবং সেখান থেকে ডিসটিঙ্কশন সহ ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের রয়‍্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews