1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

টানা ৪৮ ঘণ্টার আন্দোলন শুরু তিস্তা চুক্তির দাবিতে

  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ গননা করুন

তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন কোনো রাজনৈতিক দলের একার দাবি নয়। এটি রংপুর বিভাগের জনগণের দাবি। তিস্তাপাড়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, এটি জনদাবিতে পরিণত হয়েছে।

একতা ডেস্কঃ তিস্তা নদী রক্ষা আন্দোলন রংপুর বিভাগের পাঁচ জেলায় তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ থেকে টানা ৪৮ ঘণ্টার আন্দোলন শুরু করেছে। কর্মসূচির লক্ষ্য তিস্তাপাড়ের জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারের ওপর চাপ প্রয়োগ করা এবং আন্তর্জাতিক মহলে তিস্তার সমস্যাগুলো তুলে ধরা। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।

রংপুরের কাউনিয়া রেলসেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুর জেলার কর্মসূচি পালিত হবে। আন্দোলন ঘিরে তিনটি প্যান্ডেল তৈরি করা হয়েছে, একটি সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনার জন্য। একটি রাত্রিযাপনের জন্য এবং আরেকটি খাবার তৈরির জন্য। গঙ্গাচড়া উপজেলার মহিবুর রহমান জানান, “জাগো বাহে তিস্তা বাঁচাই” স্লোগান নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হবে। আন্দোলনের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানানো হবে।

লালমনিরহাটের কালিগঞ্জের আনিছুল ইসলাম জানান, প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের জন্য প্যান্ডেল, সমাবেশ মঞ্চ, পর্যাপ্ত আলো ও পানির ব্যবস্থা এবং পয়ঃনিস্কাশন কাজ শেষ হয়েছে। তিনি বলেন, “সরকার যদি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে, তবে আন্দোলন চলতে থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews