1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

আগের সরকারের অসমাপ্ত প্রকল্প শুরু করার নির্দেশ দেয়া হলো ডিসিদের

  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ গননা করুন
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ।
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ।

একতা ডেস্কঃ জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় পর্যায়ে আগের সরকারের নেওয়া জনহিতকর প্রকল্পগুলো শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগের জন্য। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ তথ্য জানান। ১৬ ফেব্রুয়ারি, রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথমদিন শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন হয়। অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি আরো বলেন, স্থানীয় পর্যায়ে যেসব প্রকল্প চলছে এগুলোতে অনেক অসুবিধা তৈরি হয়েছে।

তার কারণ অনেক প্রকল্পে যে ঠিকাদার ছিল, সেই ঠিকাদার টাকা নিয়েছে- এখন হয়তো তাকে আর পাওয়া যাচ্ছে না। অসমাপ্ত অনেকগুলো প্রকল্প রয়ে গেছে। আগে যেমন স্থানীয় জনপ্রতিনিধি ছিল, তাদের কাছ থেকে স্থানীয়ভাবে অনেক প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হলেও সেসব প্রকল্পের চাহিদা ছিল। এখন সেগুলো আর নেই। আমরা ডিসিদের বলেছি তারা যেন নিজেদের উদ্যোগেই স্থানীয়ভাবে যেগুলো দরকার যেমন- রাস্তাঘাট নির্মাণ, অনেক রাস্তা আছে কিন্তু হয়তো সেতু নষ্ট হয়ে গেছে, কোথাও স্কুল ঘর আছে কিন্তু স্কুল ঘরগুলোর ভগ্নদশা- এগুলোতে কী ধরনের প্রকল্প নিতে হবে তা যেন তারা নিজেদের উদ্যোগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান। অথবা সরাসরি পরিকল্পনা মন্ত্রণালয়ে জানান।

প্রকল্পগুলো যাচাই-বাছাই করে কাটছাঁট করতে গিয়ে উন্নয়ন ব্যয় কিন্তু অনেক কমে গেছে। জানুয়ারি মাস থেকে অনেকগুলো নতুন ভালো উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে, এগুলো যেন তারা একটু দেখভাল করেন। এ বিষয়ে আমরা ডিসিদের বলেছি, যোগ করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews