1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বাংলাদেশ-ভারত প্রতিনিধিদের উদ্বেগপূর্ণ বৈঠকে

  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ গননা করুন

একতা ডেস্কঃ রাজনৈতিক পালাবদলের সময়ে কূটনৈতিক সম্পর্কে তীব্র টানাপোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়া, সীমান্তে অস্থিরতা, এবং সাম্প্রতিক ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনাসহ বিভিন্ন বিষয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে। এমনকি দুইদেশ পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে এবং সম্পর্ক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলেও স্বীকার করেছে। চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে ওমানের রাজধানী মাস্কটে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর। ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক নিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তৌহিদ হোসেন গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির নবায়নের বিষয় নিয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি সার্ক স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্বও উল্লেখ করেন এবং ভারত সরকারকে এ বিষয়ে বিবেচনা করার জন্য অনুরোধ জানান। এছাড়া আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক সম্পর্কে আশাবাদী দুই পক্ষ।

এই বৈঠকটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews