1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে বিএনপিএস এর পরিসেবাকারি প্রতিষ্ঠান ও উদ্যেক্তাদের নিয়ে সংলাপ

  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ গননা করুন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখার উদ্যেগে নারী উদ্যেক্তাদের সাথে পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি, উদ্যেক্তা উন্নয়ন প্রশিক্ষন ইনস্টিটিউট এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে সোমবার। ১৭ ফেব্রুয়ারি উপজেলার শিবের হাটের স্হানীয় একটি রেস্তোরাঁয় নারী উদ্যেক্তাদের জীবিকা পূনর্গঠনের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের ব্যবস্হাপক মোঃ শামসুদ্দিন। সংস্থার উন্নয়ন কর্মকর্তা শাহেনা বেগম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সামসুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আবদুল খালেক।

সংলাপে আরো বক্তব্য রাখেন শিবের হাট ব্যবসায়ী সমিতির নেতা মোঃ আরেফিন, মাইটভাংগা চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির নেতা আজম খান, ফকিরিয়া তেমাথা ব্যবসায়ী সমিতির নেতা মোঃ আবদুল জলিল, শিবের হাট ডাচ বাংলা এজেন্ট ব্যাংক এর মালিক মোঃ আবুল কাশেম, নিজেরা করি অঞ্চল সমন্বয় মতিয়ার রহমান, সংলাপে বিএনপিএস এর ১০ জন নারী উদ্যেক্তাতা আলোচনায় অংশ গ্রহন করেন। বক্তারা নারী উদ্যেক্তারা তাদের উৎপাদিত পণ্য সরাসরি বাজারে বিক্রির অনুকূল পরিবেশ সৃষ্টি, নারী ব্যবসায়ীদের জন্য পৃথক বাজার শেড অথবা নারী কর্ণার স্হাপন এবং বিভিন্ন বাজার কমিটিতে নারীদের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। সংলাপে ব্যবসায়ী নেতারা আগামী সভাতে নারী ব্যবসায়ীদের আলাদা কর্ণার স্হাপনের জন্য রেজুলেশন করে প্রয়েজনীয় সিদ্ধান্ত নিবেন এবং পরবর্তী কমিটিতে নারীদের অন্তর্ভুক্ত করবেন বলে জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews