1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পাওয়া গেল অভিনেত্রী হিমির নানাকে

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩১ গননা করুন

একতা ডেস্কঃ ছোট পর্দার নন্দিত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা রহমত উল্লাহ খানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ তথ্য জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। এলাকায় মাইকিং করেও খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। অবশেষে খোঁজ মিলেছে হিমির নানার।

১৭ ফেব্রুয়ারি, সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তার নানাকে পাওয়া গেছে। এক ফেসবুক পোস্টে হিমি লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার নানাকে পাওয়া গেছে। হিমি জানান, শহরের একটি বাজারে তার নানার খোঁজ পাওয়া যায়। এরপর রাত ১১টার দিকে পরিবার গিয়ে তাকে বাসায় নিয়ে আসেন। মুন্সীগঞ্জ শহরের দিকে একটা বাজারে আমার নানাকে দেখে সেখানকারই একজন খবরটি জানান। ফেসবুকের মাধ্যমে নিখোঁজের খবরটি দেখেছিলেন তিনি। এরপর আমার নানাকে চিনতে পেরে ওনার বাসায় নিয়ে যান। পরে আমাদের সঙ্গে যোগাযোগ করলে সোমবার রাত ১১টার দিকে আমার পরিবার গিয়ে নানাকে সেখান থেকে নিয়ে আসেন।

ফেসবুকে হিমি লিখেছেন, নাজমুল হোসেন আকাশ আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট দেখে যোগাযোগ করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই সাহায্য করার জন্য।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews