একতা ডেস্কঃ ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদার (৫২) সাত মাসের সাজা থেকে বাঁচার জন্য ১০ বছর পলাতক ছিলেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা পড়েন তিনি। ১৭ ফেব্রুয়ারি, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে মুছাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার সহকারী উপপরিদর্শক(এএসআই) কাওসার আহম্মেদ। ২০১৪ সালে বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদক (গাঁজা) মামলায় মুছাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, ১০ বছর পলাতক থাকার পর আসামি বাদল বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply