1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

হামাস একসঙ্গে সব ইসরায়েলি বন্দী মুক্তি দিতে প্রস্তুত

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ একসঙ্গে তারা সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিবৃতিতে তারা গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের জন্য তাদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছে। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, আমরা এমন একটি দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুত। যেখানে একসঙ্গে সব বন্দীর বিনিময় হবে।

এটি তখনই সম্ভব, যখন একটি চূড়ান্ত চুক্তি হবে। যা স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা দেবে। হামাসের এই প্রস্তাব যখন এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধাপে ধাপে বন্দী মুক্তির পরিবর্তে একসঙ্গে মুক্তির পক্ষে মত দিয়েছেন। গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারগুলোও তাদের স্বজনদের একবারেই মুক্তির দাবি জানিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews