1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

বিএনপির বর্ধিত সভা হবে সংসদ ভবনের এলডি হলে

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির বর্ধিত সভা রাজধানীর পার্লামেন্ট মেম্বারস ক্লাবের আওতাধীন এলডি হলসহ মাঠে সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বর্ধিত সভায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত নেতাদের কেন্দ্রীয় দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বর্ধিত সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যবৃন্দ এবং জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত থাকবেন। সভায় সকল জেলা ও মহানগরীর সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, মহানগর ও জেলাধীন সব থানা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নের জন্য যারা দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন ও মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও বর্ধিত সভায় উপস্থিত থাকবেন।

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নয়াপল্টনস্থ দলীয় প্রধান কার্যালয়ে কার্ড সংগ্রহের জন্য বলা হয়েছে। সাংগঠনিক জেলা ও মহানগরের শীর্ষ দুই নেতাকে বলা হয়েছে, ‘আপনারা এবং আপনাদের মহানগর ও জেলাধীন নেতৃবৃন্দ যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের নাম ও পদবিসহ এক কপি স্ট্যাম্প সাইজ ছবি সংগ্রহ করে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেবেন। জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি। ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে নির্বাহী কমিটির বর্ধিত সভা করে বিএনপি। তখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই সভায় সভাপতিত্ব করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews