1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বিএসএফ ভারতীয় ভূখণ্ডে নিহত বারিকুলের লাশ ফেরত দিলো

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে ১৩ দিন আগে নিহত এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে। ১৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সোনামসজিদ সীমান্তের শূন্যরেখায় এ লাশ হস্তান্তর হয়। এ সময় বিএসএফ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), দুই দেশের পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহতের নাম মোঃ বারিকুল (৩৬)।

তিনি শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর গ্রামের সেতাউর রহমানের ছেলে। তিনি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ৬ ফেব্রুয়ারি দুর্লভপুর ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের ওপারে তিনি নিহত হন। বিএসএফের নির্যাতনে তিনি নিহত হন বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। পরিবারের অভিযোগের বরাত দিয়ে ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, বারিকুল পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েন। বিএসএফের নির্যাতনে ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে তার মৃত্যু হয়। লাশটি ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। আইনি প্রক্রিয়া শেষে আজ লাশ ফেরত দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews