একতা ডেস্কঃ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন গোলযোগপূর্ণ অঞ্চলে সামরিক বাহিনী এই অভিযান চালায়। দেশটির নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর বলেও পরমাণু অস্ত্রধারী এই দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। পাকিস্তানের সেনাবাহিনী মঙ্গলবার আফগানিস্তান সীমান্তের কাছে নিরাপত্তা অভিযানে অন্তত ৩০ সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী অশান্ত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় ‘গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান পরিচালনা করা হয়েছে। এ এলাকায় অবস্থানরত অন্য জঙ্গিদের নির্মূল করার জন্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর।
এসব জঙ্গি আফগান ভূখণ্ড থেকে তাদের কাজ পরিচালনা করছে বলেও অভিযোগ করেছে পাকিস্তান। যদিও কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

Leave a Reply