1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

গণহত্যার বিচারের দাবিতে জুলাই মঞ্চ গঠিত হলো

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯১ গননা করুন

একতা ডেস্কঃ জুলাই মঞ্চ গঠিত হয়েছে জুলাই গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এই মঞ্চ গঠন করা হয়। এসময় গণহত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন মঞ্চের প্রতিনিধিরা।

জুলাই মঞ্চের সদস্য আরিফুল ইসলাম তালুকদার বলেন, জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে হবে। এসব সংগঠনের সদস্যদের সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা লক্ষ্য করছি ফ্যাসিস্টদের বিচার নিয়ে এই সরকার শিথিলতা দেখাচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হবে আমরা শাহাবাগে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। অভ্যুত্থানের পর থেকেই আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যত দ্রুত সম্ভব ফ্যাসিস্টদের আইনের আওতায় এনে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আমরা দেখছি ডেভিল হান্টের আওতায় যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা পতিত শক্তির নিম্ন পর্যায়ের নেতা। শুধু তাদের গ্রেপ্তার করে দায়সারা কাজ করলে হবে না। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। যতদিন পর্যন্ত বিচার নিশ্চিত না হবে আমাদের এই সংগ্রাম চলবে।

অবস্থান কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন, জুলাই মঞ্চের সদস্য রাকিব হোসেন গাজী, ইন্জিনিয়ার টিসিএম চাক, জাবের মাহমুদসহ অন্যান্যরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews