সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশের বর্তমান বৃহত্তর দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০ টায় সন্দ্বীপ কমিনিউটি সেন্টার মিলনায়তনে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির মেম্বার উপস্থিত থেকে সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন করে। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবুল, উপজেলা মহিলা দলের সহ সভাপতি শালিখা বেগম। ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply