1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ ভারতে

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৪ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে যাচ্ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি। জরুরি অবতরণ করা ফ্লাইটটিতে চার শতাধিক আরোহী রয়েছেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই যাত্রীবাহী বিমানটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। নাগপুর বিমানবন্দরের সিনিয়র কর্মকর্তা আবিদ রুহি জানান, ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য নিয়ে বিমানটি মাঝ আকাশে একটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়।

ফলে তার গতিমুখ পরিবর্তন করে বুধবার মধ্যরাতে নাগপুরে নিরাপদে জরুরি অবতরণ করে। নাগপুর বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিমানে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যরা অক্ষত আছেন। ফ্লাইটের সব যাত্রীকে অবতরণের পর নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই এয়ারলাইন্সের অন্য আরেকটি বিমানে দুবাইগামী যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews