একতা ডেস্কঃ গণ-আন্দোলনের তোপে গত বছরের ৫ আগস্টে চোরের মত দেশ ছেড়ে পালানো ফ্যাসিস্ট হাসিনাকে বিশ্বের কোন দেশ তাকে আশ্রয় না দিলেও তাকে ঠাঁই দিয়েছে তার পরম মিত্র ভারত। পালিয়ে গেলেও ফিরবে ফিরবে বলে মাঝেমধ্যেই হুংকার দিয়ে যাচ্ছেন। হাসিনা কি আসলেই ফিরতে পারবেন? তার ফিরে আসতে পারার যৌক্তিকতা নিয়ে নেটিজেনদের মনে রয়েছে নানা রকমের প্রশ্ন। স্বৈরাচার হাসিনা দেশে ফিরে আসার হুংকার দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে নিয়েও বাজে মন্তব্য করেছেন।
এসময় হাসিনা ছাত্র আন্দোলনের সময় পুলিশ হত্যার মিথ্যা বানোয়াট অভিযোগ এনে দেশে ফিরে ড. ইউনূসের বিচার করার কথাও বলেন। হাসিনার এমন বক্তব্যের পর নেটিজেনরা রীতিমতো ধুয়ে দিচ্ছেন এই নাটকের জননীকে। তানিয়া সরকার নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘আর কত নাটক দেখাবেন আপা? গণঅভ্যুত্থানে আপনি ২ হাজার ছাত্র-জনতাকে মেরে ফেললেন, আর এখন নাটক করছেন। পুলিশ হত্যার মিথ্যা তথ্য দিচ্ছেন পুরো বিশ্বের সামনে?’ মাসুদ হোসেন নামের একজন লিখেছেন, ‘দিনের বেলা জেগে জেগেই স্বপ্ন দেখেন আপনি। আপনি ফিরবেন আর আমরা চেয়ে চেয়ে দেখবো?

Leave a Reply