1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির আত্মপ্রকাশ বৈষম্যবিরোধী আন্দোলনের

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ গননা করুন

একতা ডেস্কঃ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। যেটির আহ্বায়ক হয়েছেন ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম জে এইচ মঞ্জু। গতকাল বুধবার রাতে এ কমিটির চার নেতার নাম প্রকাশ করে শিগগির পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম প্রকাশের ঘোষণা দেওয়া হয়। রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য রাশিদুল ইসলাম রিফাত।

তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য সচিব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আতিক শাহরিয়ার, মুখ্য সংগঠক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, উত্তরার ওমর ফারুক এবং মুখপাত্র হয়েছেন ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সাবিনা। সংবাদ সম্মেলনে এক প্রশ্নে কমিটির আহ্বায়ক এম জে এইচ মঞ্জু বলেন, ৬৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘কমিশনের’ মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়েছে। এ কমিটি করতে সবার মতামত নিতে এ কমিশন করা হয়।

আপতত চারজনের নাম প্রকাশ করা হলেও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধীদের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে, যা কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে। চার শীর্ষ নেতাকে পরিচয় করিয়ে দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য রিফাত রশীদ বলেন, দেশের গণমানুষের আকাঙ্ক্ষা ও জুলাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শহীদসহ আনুমানিক ২ হাজারের অধিক শহীদ ও অর্ধলক্ষ্য আহতদের প্রতি শ্রদ্ধা রেখে আগামীর বাংলাদেশ বিনিমার্নে বৈষম্য বিরোধী দ্বায় আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নিঃস্বার্থভাবে কাজ করতে বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নতুন দলের সঙ্গে এ প্ল্যাটফর্মের সম্পর্ক কেমন হবে। এমন প্রশ্নের জবাবে রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক সংগঠন নয়। বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিসর তৈরি করার উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে। এ প্ল্যাটফর্ম এ কাজ অব্যাহত রাখবে। নতুন ছাত্র সংগঠন সেই নতুন রাজনৈতিক পরিসর সৃষ্টির একটি অংশ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews