1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সাবেক গোয়েন্দা কর্মকর্তা হারুন অর রশিদের সম্পদ জব্দ

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৫ গননা করুন
সাবেক গোয়েন্দা কর্মকর্তা হারুন অর রশিদ।
সাবেক গোয়েন্দা কর্মকর্তা হারুন অর রশিদ।

একতা ডেস্কঃ আদালত সাবেক গোয়েন্দা কর্মকর্তা হারুন অর রশিদের ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে। তার নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১০টি হিসাব অবরুদ্ধ করা হয়েছে। যেখানে মোট ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা জমা রয়েছে। একই আদেশে তার ভাই এবিএম শাহরিয়ারের ৩০ বিঘা জমি, ১১টি ব্যাংক হিসাব এবং তিনটি কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোঃ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত দেন।

দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন পৃথক দুটি আবেদনের মাধ্যমে হারুন ও তার ভাইয়ের স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেছে। আদালতের নির্দেশে জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে, ঢাকার উত্তরায় ৭ দশমিক ৪৫ কাঠা জমিতে ৩ কোটি টাকার একটি ভবন, গুলশানে ১০ দশমিক ৩৬ শতক জমিতে ৩ কোটি ৯৭ লাখ টাকার ভবন, কুড়িলে একটি টিনশেড বাড়ি, খিলক্ষেতে একতলা একটি বাড়ি এবং সেমিপাকা আরেকটি টিনশেড বাড়ি। এছাড়া, উত্তরায় সাততলা ভবনের দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট ও জোয়ার সাহারায় ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আরেকটি ফ্ল্যাটও জব্দ করা হয়েছে। হারুন অর রশিদের নামে কিশোরগঞ্জ, কক্সবাজার ও নারায়ণগঞ্জে ৯৯ দশমিক ১৮ বিঘা জমি জব্দ করা হয়েছে, যার মধ্যে কেবল কিশোরগঞ্জেই রয়েছে ৯১ দশমিক ৩২ বিঘা জমি।

গত ১৭ ডিসেম্বর হারুন ও শাহরিয়ারের বিরুদ্ধে মামলা করে দুদক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews